ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও সাভারের বহু এলাকায় শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সেকশন-৩ অংশে পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, নির্ধারিত দিনে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকার মধ্যে রয়েছে— ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুত, ডেন্ডারবর, ভাদাইল ও লতিফপুরসহ তৎসংলগ্ন এলাকায়।
তিতাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব এলাকার বাইরে আশেপাশের অঞ্চলগুলোতেও গ্যাসের চাপ কমে যেতে পারে।
অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সংস্থাটি জানিয়েছে, দ্রুত কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ পুনরায় চালু করার চেষ্টা করা হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত