ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
একই দিনে নির্বাচন ও গণভোটের প্রস্তাব বিএনপির
নিজস্ব প্রতিবেদক: বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই একটি গণভোটের বিষয়ে মতামত দিয়েছে, যেন পৃথক কোনো নির্বাচন আয়োজন করে সময়ক্ষেপণ না হয়।
বুধবার (৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ গণভোট বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে এসব কথা বলেন।
সালাহ উদ্দিন আহমদ পরামর্শ দেন যে, সামনে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের সাথেই গণভোট আয়োজন করা যেতে পারে। তিনি মনে করেন, জনগণ সংস্কার চায় এবং জুলাই সনদ বাস্তবায়ন চায়, যা সেমিলটেনিয়াস ইলেকশনের মাধ্যমে হতে পারে। তিনি বলেন, আরেকটি বিশাল নির্বাচনী আয়োজন করলে তা নির্বাচনকে বিলম্বিত করার প্রয়াস হবে, তাই জাতীয় স্বার্থে এটি পরিহার করা উচিত। একই দিনে নির্বাচনের সময় গণভোটের আয়োজন করলে অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতাসহ সকল জটিলতা পরিহার করা যাবে, শুধু আরেকটি ব্যালট পেপার যুক্ত হবে।
সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, জুলাই সনদ গৃহীত হওয়ার জন্য সংসদে স্বাধীনতা থাকতে হবে এবং সনদ গৃহীত ও সংবিধান সংশোধনী হলে দ্বিতীয় কক্ষ গঠন করা যাবে। তিনি জোর দিয়ে বলেন, জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়া শেষ হয়েছে এবং এখন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা উচিত। তিনি উল্লেখ করেন, জুলাই সনদে কিছু 'নোট অফ ডিসেন্ট' রয়েছে, যা রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হলে সে মতে ব্যবস্থা নিতে পারবে। জুলাই সনদ একটি টোটাল প্যাকেজ হিসেবে গণভোটের জন্য যাবে।
গণভোট বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সালাহ উদ্দিন বলেন, জুলাই সনদ আদেশ প্রজ্ঞাপন আকারে গেজেট নোটিফিকেশনে যাবে এবং সেই প্রজ্ঞাপনের সূত্র ধরে গণভোটের আইন তৈরি হবে। এতে উল্লেখ থাকবে যে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, পৃথক নির্বাচনের আয়োজন করলে জাতির পক্ষে এই স্বল্প সময়ের মধ্যে তা সম্ভব হবে না এবং এর কোনো প্রয়োজনও নেই।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল