ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
বাড়ি ভাড়া নিয়ে শিক্ষক-অসন্তোষ: দুই মন্ত্রণালয়ে জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধির হার নির্ধারণের জন্য সভা ডেকেছে দুই মন্ত্রণালয়। সভাটি অনুষ্ঠিত হবে বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টায়, অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন, এ সভায় উভয় মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অর্থ উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাসহ উপস্থিত থাকবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, সম্প্রতি শিক্ষকদের বাড়ি ভাড়া প্রতি মাসে ৫০০ টাকা বৃদ্ধির কারণে অসন্তুষ্টি দেখা দিয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ও অনুধাবন করেছে। তাই শতকরা হারে বাড়ি ভাড়া বৃদ্ধি করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এই জরুরি সভা আয়োজন করা হচ্ছে।
ওই কর্মকর্তা আরও বলেন, আমরা চাই না শিক্ষকরা রাজপথে আন্দোলনে নামুক। তাই তাদের দাবির প্রতি মনোযোগ দিয়ে একটি ইতিবাচক সমাধান বের করার চেষ্টা চলছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে, কত শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে