ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘ভবিষ্যতে আরেকটি গণঅভ্যুত্থান হতে পারে’
নিজস্ব প্রতিবেদক: গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উল্লেখ করেছেন, রাষ্ট্রের প্রকৃত পরিবর্তনের জন্য ভবিষ্যতে আরেকটি গণঅভ্যুত্থান হতে পারে। তাঁর মতে, ওই পরিস্থিতিতে বয়স্ক উপদেষ্টাদের সেইফ এক্সিটের প্রয়োজন হবে না, বরং বর্তমান কতিপয় নেতৃত্বের দায়িত্বশীলতা ও ভুলকেই মূল্যায়ন করতে হবে।
বুধবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন্তব্য করেন রাশেদ খান।
রাশেদ খান ফেসবুক পোস্টে আরও বলেছেন, বয়স্ক উপদেষ্টারা দুর্নীতিতে জড়িত নন, তবে রাষ্ট্র পরিচালনায় তাদের অভিজ্ঞতার ঘাটতি ও রাজনৈতিক জ্ঞানহীনতা দেশের গণতান্ত্রিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। ছাত্রনেতাদের ভুল নির্বাচনের কারণে এই উপদেষ্টা নিয়োগ হয়েছে, যা রাষ্ট্রের গুণগত পরিবর্তনকে বাধাপ্রাপ্ত করেছে।
তিনি আরও জানিয়েছেন, আগামী গণঅভ্যুত্থানের ক্ষেত্রে মূল খেসারত পেতে হতে পারে তাদের, যাদের ভুল ও অবহেলার কারণে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে।
তবে তিনি আশা প্রকাশ করেছেন, যদি আগামী ৫ মাসে পারস্পরিক সহযোগিতা ও সঠিক সংস্কার, বিচার ও নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যায়, তাহলে কোনো সেইফ এক্সিটের প্রয়োজন পড়বে না।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত