ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
রাউজান গুলি'কাণ্ডে নি-হ-ত হাকিম বিএনপির কর্মী নন: রিজভী
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে গুলিবিদ্ধ হয়ে নিহত আবদুল হাকিমকে বিএনপির কর্মী হিসেবে চিহ্নিত করার খবরকে ভিত্তিহীন দাবি করেছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রতিবাদ লিপিতে বলেন, এই ঘটনায় দলের কোনো সম্পৃক্ততা নেই এবং নিহত ব্যক্তি বিএনপির কর্মী নন।
রিজভী জানান, রাউজানের মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুস্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘর্ষে মো. আবদুল হাকিম গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি বলেন, “এই সহিংস ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি বড় নজির। এতে এলাকাজুড়ে উদ্বেগ ও ভয়ের সৃষ্টি হয়েছে। জনগণ এখন অনিরাপত্তা, অস্থিরতা ও হতাশার মধ্যে বসবাস করছে, যা বর্তমান সরকারের ব্যর্থতার প্রতিফলন।”
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে সমাজে অবৈধ অস্ত্র ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কোথাও থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি, যা সরকারের ব্যর্থতাকেই ইঙ্গিত করে।
বিএনপির এই নেতা বলেন, “ঘটনাটি পুরোপুরি কিছু সমাজবিরোধী চক্রের পরিকল্পিত হিংসাত্মক কর্মকাণ্ড। এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।” কয়েকটি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে বিএনপির কর্মী হিসেবে উল্লেখ করার সমালোচনা করে তিনি বলেন, “এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।”
বিএনপি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আধিপত্যকামী সন্ত্রাসী চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা