ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ফিফার দুই কমিটিতে বাফুফের দুই সদস্য মনোনীত
স্পোর্টস ডেস্ক: বাফুফের সভাপতি তাবিথ আউয়াল ও নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণকে ফিফার দু’টি গুরুত্বপূর্ণ কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
তাবিথ আউয়াল “ফুটবল টেকনোলজি, ইনোভেশন এবং ডিজিটাল ট্রান্সফরমেশন” কমিটিতে দায়িত্ব পান, আর মাহফুজা আক্তার কিরণকে “ইউথ গার্লস কম্পিটিশন” কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাহফুজার কমিটির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত চলবে।
নেপাল ফুটবল ফেডারেশন আজ (বুধবার) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিফার কমিটিতে দুই কর্মকর্তার যোগদানের খবর প্রকাশ করে। নেপালের ফেডারেশনও একই সঙ্গে জানিয়েছে, তাদের কর্মকর্তারা সামাজিক দায়িত্ব ও যুব মহিলা কমিটিতে মনোনীত হয়েছেন। নেপালের এই ঘোষণা ঘণ্টা খানেকের মধ্যে বাফুফের পক্ষ থেকে গণমাধ্যমে নিশ্চিত করা হয়।
তাবিথ আউয়াল এবারই প্রথম ফিফার কোনো কমিটিতে অন্তর্ভুক্ত হলেন। মাহফুজা আক্তার কিরণ আগে থেকেই ফিফার নির্বাহী কমিটির সদস্য ছিলেন এবং বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতেও কাজ করেছেন। ফিফা ও এএফসির কমিটি গঠনের প্রক্রিয়ায় ফেডারেশনগুলো তাদের প্রতিনিধির নাম প্রেরণ করে, যা ফিফা সরাসরি অনুমোদন করে।
এদিকে, এএফসির মিডিয়া কমিটিতে এখনও রয়েছেন সাবেক বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। কম্পিটিশন কমিটির সদস্য হিসেবে আছেন কাজী সালাউদ্দিন। তবে দুইজনই বর্তমানে বাফুফের সঙ্গে যুক্ত নন, ফলে এএফসির এই কমিটিগুলোতে বাফুফের সক্রিয় উপস্থিতি নেই।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর