ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব কি অনুমোদন পাবে?
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, অর্থ মন্ত্রণালয় সম্প্রতি ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় নতুন প্রস্তাবটি অনুমোদনের সম্ভাবনা খুবই কম।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা শিক্ষকদের বাড়ি ভাড়া শতাংশ হারে বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছি, কিন্তু এটি অনুমোদিত হওয়ার সম্ভাবনা কম। প্রস্তাব পাঠানোর আগেই অর্থ মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে এটা আমরা ধারণা করতে পারিনি। তবুও বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাব।
তিনি আরও জানান, অর্থ উপদেষ্টার পাঠানো ডিও লেটারের সূত্র ধরে বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়ানো হয়। ওই চিঠিতে উপদেষ্টা বাড়ি ভাড়া এক হাজার ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা বৃদ্ধির সুপারিশ করেছিলেন। কিন্তু অর্থ মন্ত্রণালয় কেবল ৫০০ টাকা বৃদ্ধিতেই সীমাবদ্ধ রেখেছে। এতে আমরা হতাশ। শিক্ষকদের যেটি আশ্বাস দিয়েছিলাম, তা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ।
এর আগে গত ৫ অক্টোবর, শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় যাতে বাড়ি ভাড়া ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশ নির্ধারণের কথা বলা হয়। কিন্তু ওই প্রস্তাব যাওয়ার আগেই অর্থ মন্ত্রণালয় ৫০০ টাকা বাড়িয়ে পরিপত্র জারি করে, যা শিক্ষক সমাজে ক্ষোভের জন্ম দেয়।
১২ অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি
বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার দাবিতে আসছে ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
জোটের ব্যানারে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার বিভিন্ন সংগঠনও এতে যোগ দেবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেদিন ঢাকায় কয়েক লাখ শিক্ষকের সমাগম ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, আলোচনার নামে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে প্রহসন করা হয়েছে। ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির দায় শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না। গত ১৩ আগস্ট প্রায় এক লাখ শিক্ষক প্রেস ক্লাবে সমবেত হয়েছিলেন। এবার সেই সংখ্যার অন্তত দ্বিগুণ শিক্ষক-কর্মচারী অংশ নেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে