ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মিথিলার পাসপোর্টে স্বামীর পরিচয় প্রকাশ
ডুয়া বিনোদন ডেস্ক :ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি নতুন করে প্রেম করছেন বলে গুঞ্জন রয়েছে। তার প্রেমিকা নাকি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি শারদীয় দুর্গোৎসবের সময় সুস্মিতার সঙ্গে তোলা ছবি সৃজিত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এর আগে ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারেও একসাথে হাজির হওয়ায় প্রেমের গুঞ্জন আরও উসকে উঠেছে।
এদিকে, দেশের একটি বেসরকারি টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে প্রশ্ন করা হয়, “অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার স্বামী নয়—আপনি কী বলবেন?” জবাবে মিথিলা বলেন, “এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।” পরে তাকে প্রশ্ন করা হয়, “উনি কি এখনও আপনার স্বামী?” দুই সেকেন্ড চিন্তা করার পর মিথিলা বলেন, “হ্যাঁ।” পাসপোর্টে তার নাম আছে কি?—মিথিলা মাথা নেড়ে বলেন, “হ্যাঁ।”
মিথিলা ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেন। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হন এবং তাকে কলকাতার একটি স্কুলে ভর্তি করান। তবে দুই বছর ধরে মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় রয়েছেন।
উক্ত অনুষ্ঠানে সৃজিত ও মিথিলার দূরত্ব নিয়েও আলোচনার বিষয় ওঠে। একসাথে দুজনের ছবি খুব কমই দেখা যায়। ২০২৪ সালের জুলাইয়ের পর মিথিলা কলকাতায় যাননি। কেন যাননি জানতে চাইলে তিনি জানান, “ভিসা নেই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল