ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
দুই উদ্যোক্তা পরিচালকের ৪০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির উদ্যোক্তা পরিচালক পৃথকভাবে বড় পরিমাণ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা সৈয়দ মুন্সী আলী এবং সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেম মিলে মোট ৪০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা সৈয়দ মুন্সী আলীর হাতে ব্যাংকটির মোট ৫৩ লাখ ৫৪ হাজার ৫৪৫টি শেয়ার ছিল। এর মধ্যে থেকে তিনি গত ৩০ সেপ্টেম্বর ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন। ঘোষণার পর তিনি জানান, এসব শেয়ার আগামী ৩০ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে বিক্রি করবেন।
অন্যদিকে, সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেম সম্প্রতি টানা দুই দফায় শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। প্রথম ধাপে তিনি গত ২৪ সেপ্টেম্বর প্রায় ১৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন, যা ৫ অক্টোবর বিক্রি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন।
তবে এখানেই থেমে থাকেননি রেহানা কাশেম। বিক্রি সম্পন্নের দুই দিন পরই আবারও নতুন করে ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি। এসব শেয়ারও ৩০ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে বিক্রি করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে রেহানা কাশেমের হাতে সাউথইস্ট ব্যাংকের ৪৭ লাখ ২৭ হাজার ৫৩৭টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, শেয়ারবাজার এখন অস্থিরতার এক জটিল পর্যায়ে রয়েছে—একদিন সূচক বাড়লে পরের দুই দিনই পতনের ধারা দেখা যায়। এই অনিশ্চয়তার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের ধারাবাহিক শেয়ার বিক্রির ঘোষণা বিনিয়োগকারীদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এটি উদ্যোক্তাদের ব্যক্তিগত বিনিয়োগ পরিকল্পনার অংশ হতে পারে ঠিকই, তবে বারবার এমন বিক্রির খবর বাজারে আস্থার সংকট তৈরি করছে। তাদের মতে, টানা এসব ঘোষণাকে বিনিয়োগকারীরা এখন সতর্কবার্তা হিসেবেই দেখছেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী