ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: দেশে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে ধীরে ধীরে মৌসুমি বায়ুর প্রভাব কমে যাবে এবং দক্ষিণ-পশ্চিম দিক থেকে মৌসুমি বায়ুর বিদায় শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
প্রথম দিন (০৭ অক্টোবর)
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
দ্বিতীয় দিন (০৮ অক্টোবর)
রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে। রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের দু’এক জায়গায়ও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
তৃতীয় দিন (০৯ অক্টোবর)
ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া থাকবে আংশিক মেঘলা ও প্রধানত শুষ্ক।
চতুর্থ দিন (১০ অক্টোবর)
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক স্থানে বৃষ্টি হতে পারে।ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
পঞ্চম দিন (১১ অক্টোবর)
ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায়, খুলনা বিভাগের দু’এক স্থানে বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস
বৃষ্টিপাতের প্রবণতা কমবে এবং মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে ধীরে ধীরে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তাপমাত্রা ও আর্দ্রতা
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিটে।
গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাত (সকাল ৬টা পর্যন্ত)
সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহের তাড়াশে ১২০ মি.মি. এছাড়া সিলেটের শ্রীমঙ্গলে ৫৬ মি.মি., ফেনীতে ৯ মি.মি., চাঁদপুরে ৪ মি.মি., সীতাকুণ্ডে ৯ মি.মি., এবং টেকনাফে ১ মি.মি. বৃষ্টিপাত হয়েছে।
ঢাকার পরিস্থিতি
ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ