ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সরকার কর্তৃক আরও দুটি জাতীয় দিবস চালুর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: সরকার আরও দুটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিনকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে প্রতি বছর ৭ অক্টোবর শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী এবং ২৫ ফেব্রুয়ারি বিডিআর ম্যাসাকার দিবস বিশেষভাবে পালিত হবে।
সোমবার (৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়েছে যে, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে 'ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ' শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে আবরার ফাহাদের বাবা উপস্থিত থাকবেন।
এছাড়াও, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জীবন ও সৃষ্টিকে উদযাপনের জন্য একটি ক্যালেন্ডার তৈরির কাজ চলছে। এই ক্যালেন্ডারে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ও বিডিআর ম্যাসাকার দিবস অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে এখন থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এই দুটি দিবস বিশেষভাবে পালিত হবে।
তবে, নবঘোষিত এই দুটি জাতীয় দিবসে কোনো সরকারি ছুটি থাকছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি