ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
অভিনেত্রী নীলাঞ্জনা নীলা লিফটে আটক
নিজস্ব প্রতিবেদক :সম্প্রতি রাজধানীর উত্তরায় লিফটে আটকে পড়েন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। প্রায় এক ঘণ্টা পর উত্তরা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নিরাপদে উদ্ধার করেন।
ঘটনার পর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে নীলা বিষয়টি জানান। ভিডিওতে দেখা যায়, লিফটে আটকে থাকা অবস্থায় তিনি আতঙ্ক সামলাতে চেষ্টা করছেন। এমনকি ব্যাগ থেকে পানির বোতল বের করে পানিও পান করছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লিফটের দরজা সামান্য ফাঁকা রাখেন যাতে তিনি স্বাচ্ছন্দ্যে শ্বাস নিতে পারেন। এক ঘণ্টা চেষ্টা চালানোর পর তাকে লিফট থেকে বের করা হয়।
নীলার আটকে পড়ার ভিডিও মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা নিয়ে নেটিজেনদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে দেখে সবাই স্বস্তি প্রকাশ করেছেন।
নীলা লাক্স তারকা হিসেবে শোবিজে পথচলা শুরু করেন। তিনি ছোট পর্দার বহু নাটক ও টেলিছবিতে কাজ করেছেন এবং বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ চলচ্চিত্রেও জনপ্রিয়তা অর্জন করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)