ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
"শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে এনসিপি"
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনে শাপলা প্রতীক ব্যবহার করেই ভোটে অংশগ্রহণ করবে। অন্য কোনো প্রতীক গ্রহণের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই। তাই আমরা নিশ্চিতভাবে শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাব। নির্বাচন কমিশন যেন তাদের দায়িত্ব পালন করে এবং জনগণ একটি দল ও প্রতীক চিহ্নিত করতে পারে।”
সারজিস আরও উল্লেখ করেন, “যদি নির্বাচন কমিশন গণঅভ্যুত্থানের পরও স্বাধীনভাবে কাজ করতে না পারে, প্রভাবের কারণে আমাদের ন্যায়সংগত অধিকার না দেয় এবং শাপলা প্রতীক না দেয়, তাহলে আমরা মনে করব নির্বাচন কমিশন আগামী নির্বাচনে আস্থা হারাবে।”
সংবাদ সম্মেলনে নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক এসএম জার্জিস কাদির বাবু সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়র যুগ্ম-সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ম-সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াসসহ জেলা ও উপজেলার নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে