ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
সচিবালয়ে প্লাস্টিকমুক্ত করার পথে নতুন পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে সচিবালয় আগামী ১ জানুয়ারি থেকে একবার ব্যবহার্য প্লাস্টিকমুক্ত হওয়ার পথে এগোচ্ছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোববার (৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশা প্রকাশ করেন এবং জানান, সরকারি অফিসগুলোকে প্লাস্টিকমুক্ত করতে সচিবালয়কে কেন্দ্র করে পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “সচিবালয়ে যাত্রা শুরু হয়েছে একবার ব্যবহার্য প্লাস্টিক কমানোর। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে আশা করি আগামী ১ জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণরূপে প্লাস্টিকমুক্ত হবে।” উপদেষ্টা আরও জানান, পানির বোতলসহ অন্যান্য একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার ডিসেম্বরের মধ্যে বন্ধ করা হবে। যদিও দেশে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইনত নিষিদ্ধ নয়, সরকার এর ব্যবহার নিরুৎসাহিত করছে। ইতিমধ্যে বিভিন্ন দূতাবাস ও বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত ঘোষণা করেছে।
এদিন সকালে সচিবালয়ের ২ ও ৫ নম্বর প্রবেশপথে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ বাস্তবায়ন কার্যক্রম মনিটরিং করেন। কর্মকর্তাদের কাছ থেকে প্লাস্টিক ব্যাগ ও ফাইল সংগ্রহ করে তাদের কাপড়ের বিকল্প ব্যাগ সরবরাহ করা হয়। সচিব সচিবালয়ের ভেতরে সচেতনতামূলক পোস্টার, বোর্ড ও স্ট্যান্ডি পরিদর্শনের পাশাপাশি পর্যটন করপোরেশনের ক্যাফেটেরিয়া ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যান্টিনও ঘুরে দেখেন।
এছাড়া সচিবালয়ের সব প্রবেশপথে পুলিশ সদস্যরা সার্বক্ষণিকভাবে একবার ব্যবহার্য প্লাস্টিক বহন রোধে তল্লাশি চালাচ্ছেন, যাতে প্লাস্টিকমুক্ত পরিবেশ নিশ্চিত করা যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার