ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
‘যত্রতত্র অনার্স-মাস্টার্স আর খোলা হবে না’
ডুয়া ডেস্ক : পূর্ববর্তী সরকার কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো ছাড়া শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষার নামে বাণিজ্যের সুযোগ তৈরি করেছে। এভাবে আর চলতে দেয়া হবে না। যত্রতত্র অনার্স-মাস্টার্স আর খোলা হবে না।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জে অবস্থিত দিনারপুর কলেজের স্নাতক (পাস) অধিভুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, ল্যাব, লাইব্রেরি, সেমিনার, ক্লাসরুম ও স্যানিটেশন সুবিধার অভাব থাকা সত্ত্বেও রাজনৈতিক তদবিরের মাধ্যমে অনার্স ও মাস্টার্স প্রোগ্রাম চালু করা হয়েছে।
এসময় তাদের কর্মকাণ্ড মূল্যায়ন করে সন্তুষ্টজনক না হলে দ্রুত সময়ের মধ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও কড়া হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
বিগত সরকারের সময়ে সারা বাংলাদেশে রাজনৈতিক বিবেচনায় অনেক কলেজে অনার্স-মাস্টার্স খুলে উচ্চশিক্ষার অবনতি ঘটানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অতিমাত্রায় স্থানীয় রাজনীতি প্রবেশ করানোর কারণে চলতি সময়ে প্রতিষ্ঠান পরিচালনায় বেগ পেতে হচ্ছে।
এসময় জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার ওপরও জোর দেন তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দিনারপুর কলেজের এডহক কমিটির সভাপতি অনুপম দাশ অনুপ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনারপুর কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ