ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
সাদাপাথর লুট
ইউপি চেয়ারম্যান আলফু গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত সাদাপাথর ও বালু লুটকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল অদুদ আলফু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আলফু মিয়া তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
পুলিশ জানায়, সাদাপাথর ও রেলওয়ে বাঙ্কার এলাকায় পাথর লুটপাট ও বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় দায়ের করা চার মামলার শীর্ষ আসামি ছিলেন আলফু মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় আলফু চেয়ারম্যানসহ কিছু স্থানীয় নেতা রাতে অবৈধভাবে পাথর ও বালু লুটে সম্পৃক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিলেট অঞ্চলের কোয়ারিগুলোর নিয়ন্ত্রণ নেয় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলোর স্থানীয় নেতারা। তবে আপসের মাধ্যমে আলফু চেয়ারম্যানও পুনরায় লুটপাটের কাজে যুক্ত হন।
ওসি রতন শেখ বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে আলফু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল