ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক: জুলাই সনদের চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশন শনিবার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত করে জুলাই জাতীয় সনদ-২০২৫-এর চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করেছে। সভায় সনদের সামগ্রিক বাস্তবায়ন প্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া বৈঠকে আগামীকাল রোববার (৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিতব্য কমিশনের মুলতবি সভার আলোচনার বিষয়ও চূড়ান্ত করা হয়।
সভায় জুলাই জাতীয় সনদ কার্যকর করার সম্ভাব্য উপায় নিয়ে পূর্বে বিশেষজ্ঞদের দেওয়া মতামত এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রাপ্ত অভিমত পুনঃপর্যালোচনা করা হয়। এতে কমিশন বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য সকল দিক বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি নেয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন। এছাড়া সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা