ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সরকারকে পীর সাহেবের হুঁশিয়ারি: কুমিরকে ভয় দেখিয়ে লাভ নেই
নিজস্ব প্রতিবেদক :ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, “কুমিরকে সর্দির ভয় দেখাবেন না। ১৯৮৭ সালে দল প্রতিষ্ঠার পর থেকে আমরা নানা ভয়ভীতি, হুমকি আর হামলার মধ্য দিয়ে পথ চলেছি। অনেক রক্ত ঝরিয়েছি। এখন কোনো কিছুতেই ভয় পাই না। কুমিরকে ভয় দেখিয়ে লাভ নেই, কারণ কুমির তো পানিতেই থাকে। আমাদের আবার পানিতে নামাবেন কী?”
শনিবার (৪ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মওলাগঞ্জ বাজার মাঠে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি সামসুল হক সুমন।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছে, তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে কানাডাসহ বিভিন্ন দেশে ‘বেগমপাড়া’ তৈরি করেছে। দেশকে গুম ও খুনের রাজ্যে পরিণত করেছে এবং বিশ্বের বুকে একটি লজ্জাজনক অবস্থানে নিয়ে গেছে। তিনি বলেন, এসব অনাচারের মূল কারণ হলো আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি কুফরি আইন বাস্তবায়ন করা।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের আসন্ন নির্বাচনে হাফেজ কাজী মোহাম্মদ আলীর হাতে হাতপাখা প্রতীক তুলে দিয়ে প্রার্থী ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা