ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বিদেশি নম্বর থেকে ড. ইউনূস ও জাজিরা ওসিকে হ-ত্যা-র হু’মকি
মো: আবু তাহের নয়ন :শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) জাজিরা থানায় দায়ের করেন ওসি মাইনুল ইসলাম।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক মিথুন ঢালী জাজিরা থানা এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা কৌশলে পালিয়ে যান।
এর পর রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার ৬৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। ক্ষিপ্ত হয়ে মামলার ২ নম্বর আসামি মিথুন ঢালী শুক্রবার দুপুরে বিদেশি নম্বর থেকে ফোন করে ওসিকে এবং প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন।
ওসি মাইনুল ইসলাম জানান, মিথুন ঢালী নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও দিয়েছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে জিডি করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য কাজ করছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা