ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে পারে জামায়াত’
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে দলটি সর্বোচ্চ ১০০ আসনও ছাড়তে পারে। তিনি উল্লেখ করেন, প্রাথমিকভাবে ৩০০ আসনের জন্য বাছাই সম্পন্ন হয়েছে, তবে সমঝোতার ভিত্তিতে কিছু আসন ছাড়ার প্রয়োজন হবে। “আমিরে জামায়াত আমাকে আইডিয়া দিয়েছেন এমনও হতে পারে, সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত ১০০ আসনও আমাদের ছাড়তে হবে। তাই মানসিক প্রস্তুতি রাখতে হবে। কমপক্ষে ২০০ আসনে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব, তিনি বলেন।
শুক্রবার খুলনায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, এখন থেকেই নির্বাচনি এলাকায় পরিকল্পনা করা এবং জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো অত্যন্ত জরুরি।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, ঐকমত্য কমিশনে তারা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছে। তবে একটি বড় দলের বাধার কারণে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি দাবি করেন, ওই দল মৌলিক সংস্কার চায় না এবং তাদের মতে, তারা ক্ষমতায় চলে গেছে। তিনি আরও জানান, ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল সেই দলের নির্বাচনী মনোভাবের প্রমাণ বহন করছে।
অনুষ্ঠানে খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন, মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল ও নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত