ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কিংবদন্তি তারকার চিরবিদায়
বিনোদন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ও নাট্যজগতের কিংবদন্তি অভিনেতা কিম জু-ইয়ং মারা গেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
অভিনেতার পরিবার ১ অক্টোবর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, কিম জু-ইয়ং মৃত্যুর আগে নিউমোনিয়ায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন। সম্প্রতি স্বাস্থ্য পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে চুং-অ্যাং বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় জীবনমরণ ত্যাগ করেন।
অভিনেতার মরদেহ ২ অক্টোবর সকাল সাড়ে ৭টায় ইনচিওন ফ্যামিলি পার্কে নেওয়া হয় এবং সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
কিম জু-ইয়ং কোরিয়ান দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন ‘টিয়ার্স অফ দ্য ড্রাগন’ এবং ‘জিয়ং ডো-জিওন’ ধারাবাহিক নাটকে তার অনবদ্য অভিনয়ের মাধ্যমে। ‘টিয়ার্স অফ দ্য ড্রাগন’ ধারাবাহিকটি প্রায় দুই বছর ধরে কোরিয়ার কেবিএস-১ চ্যানেলে প্রচারিত হয়।
অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন ১৯৭৪ সালে, দক্ষিণ কোরিয়ার থিয়েটার ও চলচ্চিত্র বিভাগের ছাত্র হিসেবে। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘চিফ ইন্সপেক্টর’, ‘জোসিওন রাজবংশের পাঁচ শত বছর’, ‘তাইজো ওয়াং জিওন’, ‘এম্প্রস মিয়ংসিয়ং’, ‘ওয়ারিয়র্সের বয়স’, ‘অ্যাডমিরাল ই সান-সিন’, ‘এম্প্রস চুন চু’ এবং ‘জিয়ং দো-জিওন’।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত