ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জামায়াতের গোপন রাজনীতি বন্ধের আহ্বান রাশেদ খানের
নিজস্ব প্রতিবেদক: গোপনে অন্য রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনে নিজেদের কর্মী ঢোকানোর অভিযোগ তুলে এ ধরনের 'গোপন রাজনীতি' বন্ধের আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার দাবি, জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অন্য দলে লোক বসিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে, যার ফলে গণঅধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ শুক্রবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। সেখানে রাশেদ খান উল্লেখ করেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াত ও শিবির তাদের রাজনৈতিক কৌশল মধ্যপন্থী ধারার দিকে সরিয়ে নিয়েছে।
ফেসবুক পোস্টে তিনি বলেন, জামায়াত-শিবিরের ‘অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার’ কৌশল রাজনৈতিক অঙ্গনের স্বচ্ছতা ও আস্থা নষ্ট করছে। তিনি আরও বলেন, এই নীতির কারণে শুধু রাজনৈতিক দলই নয়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সন্দেহ, সংশয় ও বিভ্রান্তি তৈরি হচ্ছে দলগুলোর ভেতরে।
রাশেদ খান অভিযোগ করেন, বাম, ডান বা মধ্যপন্থী কোনো দলই এই গোপন নীতির বাইরে থাকছে না। এমনকি যেসব সংগঠন রাজনৈতিক পরিচয় ছাড়াই চলার কথা, সেখানেও জামায়াত-শিবির কর্মীরা গোপনে জায়গা করে নিচ্ছে বলে অভিযোগ তার।
তিনি বলেন, যদি জামায়াত-শিবির সত্যিই মধ্যপন্থী রাজনীতিতে আসতে চায়, তাহলে সেটা স্বাগত জানানো যায়। তবে তাদের রাজনীতি হতে হবে পুরোপুরি স্বচ্ছ এবং পরিচয়প্রকাশভিত্তিক। অন্যথায়, তারা পুরো রাজনৈতিক কাঠামোকে বিপর্যস্ত করে দেবে এবং বিরাজনীতিকরণের পরিবেশ সৃষ্টি হবে।
ইসলামপন্থী রাজনীতি প্রসঙ্গে রাশেদ খান বলেন, "পলিটিক্যাল ইসলাম বলে কিছু নেই। ইসলাম কায়েম ও শরিয়া প্রতিষ্ঠার মাঝপথে কোনও কৌশল সফল হয় না। বরং এতে ইসলামকেই বিভ্রান্তির মুখে ফেলা হয়।"
তিনি সবশেষে বলেন, ইসলামিক রাজনীতি করতে চাইলে সেটি স্পষ্টভাবে করতে হবে। আর যদি মধ্যপন্থী রাজনীতি করতে চায়, তবু সেটিও সরাসরি করতে হবে। গোপন কৌশল ও পরিচয় গোপনের রাজনীতি বন্ধ না হলে, ইসলামের সুনাম এবং দেশের রাজনৈতিক ভারসাম্য – উভয়ই হুমকির মুখে পড়বে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)