ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
একই টিশার্টে বারবার চুরি: ঢাবির হলে রহস্যময় যুবক আটক
নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আশেপাশে গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় মো. জনি নামের এক যুবককে আটক করেছে হলের নিরাপত্তাকর্মীরা। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে কোনো সঙ্গতিপূর্ণ উত্তর না পাওয়ায় বিষয়টি পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানানো হয়।
আটককৃত যুবকের নাম মো. জনি, পিতার নাম মো. লিটন। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায় হলেও বর্তমানে সে রাজধানীর চকবাজার এলাকায় বসবাস করে। নিরাপত্তা কর্মীরা জানান, এর আগেও জনি বিজয় একাত্তর হলে এসেছিল এবং হলের ক্যান্টিন বয়দের মোবাইল ফোন চুরি করে। সেই ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাকে শনাক্ত করা হয়।
নিরাপত্তা কর্মী মোজাম্মেল জানান, জনি সেই পুরোনো ঘটনার সময় যেই টিশার্ট পরেছিল, আজও সে একই টিশার্ট পরে এসেছিল। এ ছাড়া, কবি জসিম উদ্দিন হলে একই টিশার্ট পরে চুরির আরেকটি ঘটনার সাথেও সে যুক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। চুরি করা ফোনগুলো সে শাহবাগের বারডেম হাসপাতাল এলাকায় 'জসিম' নামের একজনের কাছে বিক্রি করত বলে দাবি করেন তিনি।
বিজয় একাত্তর হল সংসদের জিএস মো. আশিক বিল্লাহ জানান, জনিকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বক্তব্যে কোনো মিল পাওয়া যায়নি। তার তথ্য যাচাই করতে বিভিন্ন হলে খোঁজ নেওয়া হলেও কোনো সত্যতা মেলেনি। এমনকি তাকে নিজের মোবাইল ফোন থেকে প্রমাণ মুছে ফেলতে দেখা যায়, যা সন্দেহ আরও ঘনীভূত করে।
পরে শাহবাগ থানা পুলিশ, আবাসিক শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে এসে জনিকে থানায় নিয়ে যায়। শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, জনির সঙ্গে জড়িত পুরো চক্রটি শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. সাইফুদ্দিন আহমদ বলেন, জনির বিরুদ্ধে মামলা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি আইনানুগভাবে নিষ্পত্তি করা হবে ।
ডুয়া /নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর