ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
তিন দিনের দাপটে মরিচের দাম ছাড়ালো ৩০০ টাকা
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবজির বাজারে আবারও লাগামহীন মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। বিশেষ করে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। দুই দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৫০-৬০ টাকা বৃদ্ধি পেয়ে এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। অন্য সবজির দামও সাম্প্রতিক সময়ে ২০ থেকে ৩০ টাকা করে বেড়েছে। এ কারণে বাজারে ৭০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, যা ভোক্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
বাজার সরেজমিনে দেখা যায়, কেজিপ্রতি টম্যাটোর দাম ১২০-১৫০ টাকা, যা সপ্তাহখানেক আগে ছিল ১০০ টাকার কম। বেগুনের দাম ১২০-১৪০ টাকা, যেখানে আগের দাম ছিল ৮০-১০০ টাকা। তাল বেগুন বিক্রি হচ্ছে ২২০ টাকার বেশি দামে। পটোল, চিচিঙ্গা, ঝিঙে, ধুন্দল, লাউ প্রভৃতি সবজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়, আর কাঁকরোল, করলা, ঢ্যাঁড়স, বরবটির দাম ৮০-১০০ টাকার মধ্যে।
বিক্রেতারা জানান, তিন দিনের মধ্যে দেশে ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে পূজার ছুটির কারণে পণ্য আমদানিও কমেছে। এ কারণে বাজারে কাঁচা মরিচসহ অন্যান্য সবজির সরবরাহ সীমিত হয়ে দাম বৃদ্ধি পেয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা