ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ঢাকার বাতাসে পরিবর্তন, একিউআই স্কোর ৬৬
নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিপাতের পর রাজধানী ঢাকার বাতাসে দৃশ্যমান উন্নতি দেখা গেছে। বাতাসে ধুলাবালি ও ক্ষতিকর কণার পরিমাণ কমে যাওয়ায় শহরটির একিউআই স্কোর নেমে এসেছে সহনীয় মাত্রায়।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা ৫৩ মিনিটে ঢাকার একিউআই (Air Quality Index) স্কোর ছিল ৬৬, যা 'সহনীয়' মানদণ্ডে পড়ে। ওই সময়ে ঢাকার অবস্থান ছিল বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২৫তম।
এদিন সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল মিশরের কায়রো, যার একিউআই স্কোর ছিল ৩৫০ যা 'দুর্যোগপূর্ণ' হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে ছিল কঙ্গোর কিনশাসা (স্কোর ১৫৩) এবং তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ১৫২); উভয় শহরের বাতাসই 'অস্বাস্থ্যকর' বলে গণ্য করা হয়েছে।
চতুর্থ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল (স্কোর ১৪৪) এবং পঞ্চম স্থানে উজবেকিস্তানের তাসখন্দ শহর, যাদের বাতাস 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসাবে চিহ্নিত হয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো