ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
তালিকাভুক্ত কোম্পানির বড় মুনাফা, ছোট ডিভিডেন্ড
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির ঘোষিত তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি ৬৩ কোটি টাকারও বেশি নিট মুনাফা করেছে। তবে এই বিপুল মুনাফার মধ্যে থেকে শেয়ারহোল্ডারদের জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ২০ কোটি টাকা।
মঙ্গলবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির ৩৩৫তম পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ৬৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। ঘোষিত ডিভিডেন্ড অনুযায়ী শেয়ারপ্রতি ডিভিডেন্ড দাঁড়াবে ৬ টাকা ৪০ পয়সা। এর মাধ্যমে শেয়ারহোল্ডাররা প্রায় ২০ কোটি টাকা ডিভিডেন্ড পাবেন।
তবে পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, চলতি বছরে অর্জিত নিট মুনাফার মাত্র ৩২.৫৮ শতাংশ ডিভিডেন্ড হিসেবে বিতরণ হবে। অর্থাৎ বাকি বড় অংশ রিজার্ভ তহবিলে রাখা হবে, যা অনেক বিনিয়োগকারীর কাছে হতাশাজনক মনে হতে পারে। কেননা, শেয়ারবাজারে তালিকাভুক্ত অনেক বিনিয়োগকারী প্রত্যাশা করেছিলেন নিট মুনাফার অনুপাতে আরও বেশি ডিভিডেন্ড।
গত বছরের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি নিট মুনাফার ২৯.৩৫ শতাংশ ডিভিডেন্ড হিসেবে দিয়েছিল। অর্থাৎ এবারের আর্থিক প্রতিবেদনে ডিভিডেন্ড বিতরণের হার কিছুটা বেড়েছে। তবুও বিশাল অঙ্কের মুনাফার একটি বড় অংশ এবারও বণ্টন না করে রিজার্ভে রাখা হয়েছে।
অন্যদিকে, প্রতি শেয়ার আয় (ইপিএস) হিসেবে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ২০ টাকা ২০ পয়সা। একই সময়ে একক ইপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ১৩ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ২১ টাকা ৪৬ পয়সা এবং একক ইপিএস ছিল ২০ টাকা ৯৭ পয়সা। অর্থাৎ সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের লোকসান কোম্পানির সমন্বিত মুনাফায় সামান্য প্রভাব ফেলেছে।
শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ঘোষিত ৬৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডসহ আলোচ্য অর্থবছরের বিভিন্ন এজেন্ডা আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন করা হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ অক্টোবর।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু