ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না’
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ইসলামের শিক্ষা হলো যার যার ধর্ম, তার তার কাছে। মূল বিষয় হলো সম্প্রীতি। মানবতা আর সেবাই প্রকৃত ধর্ম। যদি আমরা সবাই এই চেতনায় বিশ্বাসী হই, তবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে স্থাপিত গুলশান-বনানী পূজা প্যান্ডেল ঘুরে দেখার সময় তিনি এ মন্তব্য করেন।
নূরজাহান বেগম আরও বলেন, সারাদেশেই উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। আজ বিজয়া দশমী, বিদায়ের কারণে স্বাভাবিকভাবেই বিষাদের আবহ আছে। তবে গত কয়েকদিন ধরে আনন্দ-উচ্ছ্বাসের মধ্যেই পূজা সম্পন্ন হয়েছে। আমিও সেই আনন্দে অংশ নিতে এসেছি।
প্যান্ডেল পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদারসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা গুলশান ও বনানীতে পূজা-অর্চনার জন্য স্থায়ী জায়গা বরাদ্দের দাবি জানান।
এসময় স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা