ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
প্রবাসীদের ভোটে ডিজিটাল ট্র্যাকিং
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের ভোটগ্রহণ পোস্টাল ব্যালটের মাধ্যমেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। একই সঙ্গে এই ব্যালট প্রক্রিয়া ট্র্যাকিংয়ের জন্য নভেম্বরের মধ্যেই চালু করা হবে একটি মোবাইল অ্যাপ—‘পোস্টাল ভোট বিডি’।
বুধবার (১ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
নির্বাচন কমিশনার বলেন, “অনলাইন ভোটিং নিয়ে নানা প্রস্তাব এলেও এটি এখনো বিশ্বজুড়ে নিরাপদ ও গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। তাই আপাতত পোস্টাল ব্যালটই বাস্তবসম্মত ও নিরাপদ পথ।”
তিনি আরও জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটাররা ব্যালটের জন্য আবেদন করতে পারবেন এবং ব্যালট গ্রহণ, পূরণ ও ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়াটি অ্যাপ থেকেই ট্র্যাক করা যাবে। প্রবাস থেকে প্রেরিত ব্যালট সরাসরি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছাবে।
সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের ‘আইডিইএ’ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যেও উপস্থিত ছিলেন এম এ তাহের (ফ্রান্স বিএনপি), মাহবুব হোসাইন (ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন), আবুল খায়ের লস্কর (বাংলাদেশি নাগরিক পরিষদ), জালাল আহমদ, ইশতিয়াক আকিব (জাতীয় নাগরিক পার্টি ডায়াস্পোরা এলায়েন্স) এবং আহমেদ আব্দুল মালেক (ফ্রান্স যুবদল) প্রমুখ।
প্রবাসীদের ভোটাধিকারকে একটি ‘বিশ্বব্যাপী চ্যালেঞ্জিং প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করে কমিশনার বলেন, ফ্রান্সসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে অভিজ্ঞতা নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)