ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
জুলাই নিয়ে চেতনার বাণিজ্য চলবে না: ইমতিয়াজ আলম
নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবকে ঘিরে নতুন করে চেতনার ব্যবসা শুরু হলে জনগণ তা মেনে নেবে না এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম। তিনি বলেন, ইতিহাস বিকৃতির অপচেষ্টা ও রাজনৈতিক স্বার্থে জনগণের আবেগ নিয়ে খেলা এখন আর সহ্য করা হবে না।
বৃহস্পতিবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি এবং কিছু নামধারী বুদ্ধিজীবীর বিভ্রান্তিকর বক্তব্য দিনদিন অবনতির দিকে যাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায়, একটি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে জুলাই অভ্যুত্থানকে ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা চলছে।
তিনি আরও বলেন, এই দেশে নানা সময় নানা ‘চেতনার বাণিজ্য’ করে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে এবং এতে করে শাসকগোষ্ঠী নিজেদের স্বৈরাচারী অবস্থানকে পাকাপোক্ত করেছে। জুলাই বিপ্লব নিয়ে এমন কোনো চেতনার ব্যবসা দেশবাসী মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ার করেন।
মাওলানা ইমতিয়াজ দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস রচনার উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, শহীদ ও আহতরাই ছিলেন এই আন্দোলনের মূল চালিকাশক্তি, যাদের দেখে সাধারণ মানুষ রাজপথে নেমেছিল।
তিনি সতর্ক করে বলেন, যদি জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে, তাহলে একসময় সহস্রাধিক শহীদ ও লক্ষাধিক আহতদেরই ‘দেশদ্রোহী’ বা ‘বিশ্বাসঘাতক’ হিসেবে উপস্থাপন করা হতে পারে, যা হবে অত্যন্ত দুঃখজনক। আহতদের পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে আহতদের পূর্ণ পুনর্বাসনের প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে বলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)