ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
আন্তর্জাতিক প্যালেস্টাইন দিবস
ঢাবিতে শিক্ষার্থীদের ‘মার্চ ফর প্যালেস্টাইন’
আন্তর্জাতিক প্যালেস্টাইন দিবস উপলক্ষে বাংলাদেশ থেকে সংহতি জানিয়ে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
‘হোয়ার প্যালেস্টাইন মিট জুলাই’ থিমকে সামনে রেখে তারা এই কর্মসূচি পালন করে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা অবস্থান নেন। এসময় “আরাকান থেকে ফিলিস্তিন, মুক্তি পাক মুক্তি পাক”, “আমরা কী চাই, তোমরা কী চাও, আজাদি আজাদি”, “হিন্দুত্ববাদ, মুজিববাদ, নিপাত যাক নিপাত যাক”, “টু জিরো নো মোর, জায়নিজম নো মোর,”, “ফ্রম রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি”, “ফ্রি ফ্রি ফ্রি প্যালেস্টাইন”-সহ নানা স্লোগান দেন।
পরে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর, ফোলার রোড হয়ে শহীদ মিনার ঘুরে ফের রাজু ভাস্কর্যে তাদের মিছিল শেষ করেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আমরা যখন জুলাইয়ে আন্দোলন শুরু করেছিলাম তখন প্যালেস্টাইনের মানুষের আকুতি আমাদের স্পিরিট হিসেবে কাজ করেছে। তাই, আজকের এই দিনে আমরা প্যালেস্টাইনের মুক্তি চাই।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক সমন্বয়ক লুৎফর রহমান, রিফাত রশিদ, সহসমন্বয়ক মহিউদ্দিন-সহ অনেকে।
বায়েজীদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ