ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
প্রথম দিন (০২ অক্টোবর):
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের দিনের তাপমাত্রা সামান্য কমবে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
দ্বিতীয় দিন (০৩ অক্টোবর):
একই ধরণের আবহাওয়া অব্যাহত থাকবে। দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
তৃতীয় দিন (০৪ অক্টোবর):
রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
চতুর্থ দিন (০৫ অক্টোবর):
রংপুরে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পঞ্চম দিন (০৬ অক্টোবর):
রংপুরসহ উত্তরাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
ঢাকার অবস্থা:
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে।
বৃষ্টিপাতের পরিমাণ:
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর মধ্যে কক্সবাজারে সর্বোচ্চ ৪৭ মি.মি., সিলেটের শ্রীমঙ্গলে ৬৯ মি.মি. এবং আরিচায় ৬৮ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তাপমাত্রা:
রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন সারা দেশে আবহাওয়া অস্থির থাকতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি থাকার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা