ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
উন্মুক্ত কেওক্রাডংয়ে পর্যটকের ঢল
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রুমায় অবস্থিত দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কেওক্রাডং আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। দীর্ঘ আড়াই বছর নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকার পর ১ অক্টোবর থেকে এই পাহাড়ি পর্যটনকেন্দ্র উন্মুক্ত করা হয়। আর উন্মুক্ত হওয়ার প্রথম সপ্তাহেই পর্যটকের ঢল নেমেছে সেখানে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেওক্রাডং পর্বতে মাত্র দুই দিনে এক হাজারেরও বেশি পর্যটক ভ্রমণ করেছেন। শুধু বৃহস্পতিবারই (২ অক্টোবর) ভ্রমণ করেছেন ৬৩০ জন, আর পরদিন দুপুর পর্যন্ত এসেছে আরও ৫০০ জনের বেশি দর্শনার্থী। দিনের বাকি সময়ে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রুমা টুরিস্ট গাইডের লাইনম্যান লাল রৌকল বম বলেন, দীর্ঘ বিরতির পর কেওক্রাডং ভ্রমণে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। অ্যাডভেঞ্চারপ্রেমীরা পাহাড় চূড়ায় ওঠার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।
এদিকে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, পর্যটনকেন্দ্রটির জনপ্রিয়তা বাড়াতে বিভিন্ন উন্নয়নকাজের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে বিশ্রামাগার, শৌচাগারসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ রয়েছে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় প্লাস্টিক বোতল ব্যবহার সীমিতকরণ এবং বগালেক–পরবর্তী এলাকায় পলিথিন ব্যবহার নিষিদ্ধের পদক্ষেপ নেওয়া হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক