ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
রানি মুখার্জি: মা হওয়ার মজা, শুটিংও ঘন্টায় ঘরে ফেরার গল্প
বিনোদন ডেস্ক :দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজের দাবিকে ঘিরে চলা বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রানি মুখার্জি। দীপিকার কল্কি সিকুয়েল থেকে সরে দাঁড়ানোর খবরের প্রেক্ষিতে রানি শেয়ার করলেন নিজের অভিজ্ঞতা, যেখানে কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা সম্ভব।
রানি বলেন, মেয়ে আদিরার জন্মের পর ‘হিচকি’ ছবির শুটিং চলাকালীন আদিরা তখন ১৪ মাসের। সে সময় তিনি সকালে দুধ পাম্প করে বের হতেন এবং ইউনিট ও পরিচালকের সহায়তায় ৬–৭ ঘণ্টার মধ্যে শুটিং শেষ করতেন। এতে ট্রাফিক শুরু হওয়ার আগেই দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসা সম্ভব হতো। তিনি আরও বলেন, “সব পেশাতেই নির্দিষ্ট সময় ধরে কাজ করা স্বাভাবিক বিষয়। প্রযোজক রাজি থাকলে ছবিটা করা যায়, না থাকলে নয়। এতে কাউকে জোর করা হয় না।”
এছাড়া রানি মন্তব্য করেন, “যদি পুরুষদের সন্তান জন্ম দিতে হতো, তাহলে হয়তো পৃথিবীতে কোনো যুদ্ধই হতো না। তারা শুধু শিশুর দেখাশোনায় ব্যস্ত থাকতো।” তিনি মা হওয়ার অভিজ্ঞতাকে ঈশ্বরের কাছাকাছি অনুভূতি হিসেবে বর্ণনা করে বলেন, “পুরুষরা এই অসাধারণ অভিজ্ঞতা থেকে বঞ্চিত। শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া মায়ের অভিজ্ঞতা বিশেষ, এবং আমি এটা কোনো কিছুর বিনিময়ে পরিবর্তন করব না।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়