ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ সরাসরি দেখবেন যেভাবে
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ শেষে দেশে ফেরেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তারা এখন আরব আমিরাতে অবস্থান করছে এবং আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রস্তুত। সিরিজ শুরু হচ্ছে আজ (২ অক্টোবর), যা দেশের ক্রিকেট ভক্তদের জন্য সরাসরি দেখার সুযোগ থাকবে।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দুটি টেলিভিশন চ্যানেল—টি স্পোর্টস এবং নাগরিক টিভি। অনলাইনে খেলা দেখতে চাইলে ভক্তরা ট্যাপম্যাড ব্যবহার করতে পারবেন। আফগানিস্তানে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাতের মাধ্যমে খেলা সম্প্রচার হবে। পাকিস্তানে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস এবং জিও সুপার, পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম তামাশা ও মাইকোতে খেলা দেখা যাবে।
ভারতে ফ্যানকোডের মাধ্যমে খেলা সম্প্রচারিত হবে। বিশ্বের বাকি সব দেশে (ভারত, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া) আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলের মাধ্যমে খেলা বিনামূল্যে দেখার সুযোগ মিলবে।
টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২, ৩ ও ৫ অক্টোবর শারজা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর আবুধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত