ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বলিউডের বাদশাহ এখন ধনীদের তালিকায়ও শীর্ষে
বিনোদন ডেস্ক: বলিউডের কিং শাহরুখ খান এবার কেবল বড় পর্দার নয়, অর্থনীতির দুনিয়াতেও শীর্ষে পৌঁছেছেন। ৩৩ বছরের অভিনয় জীবনের পর এই কিং খানের সম্পদ এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের মধ্যে শীর্ষে।
হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-২০২৫ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১২,৪৯০ কোটি রুপি। ৫৯ বছর বয়সী এই সুপারস্টার ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছেন এবং আন্তর্জাতিক তারকাদেরও পেছনে ফেলেছেন।
এবারের তালিকায় টেলর সুইফটের ১.৩ বিলিয়ন ডলার, আর্নল্ড শোয়ার্জনেগারের ১.২ বিলিয়ন ডলার এবং জেরি সাইনফিল্ডের ১.২ বিলিয়ন ডলারের সম্পদের তুলনায় শাহরুখ খান এগিয়ে আছেন। গত বছরের ৮৭০ মিলিয়ন ডলারের তুলনায় এ বছর তার সম্পদ বাড়ছে ১.৪ বিলিয়ন ডলারে।
শাহরুখ খানের অর্থনীতিতে সাফল্যের মূল উৎস হলো অভিনয়, প্রযোজনা, বিজ্ঞাপনচিত্রের মডেলিং এবং বিভিন্ন বিনিয়োগ। তিনি রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অন্যতম মালিক এবং আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সেরও অংশীদার।
এই বছরের ‘জওয়ান’ সিনেমার জন্য শাহরুখ খান যুগ্মভাবে সেরা অভিনেতা হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিপুল জনপ্রিয়তা রয়েছে; এক্সে (সাবেক টুইটার) ৪ কোটি ৩৯ লাখ এবং ইনস্টাগ্রামে ৪ কোটি ৮৬ লাখ অনুসারী রয়েছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত