ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বায়ু দূষণ রোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক পথসভা
ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সোমবার (০৯ ডিসেম্বর) ‘বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কর্মীদের ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ, আরবরি কালচার সেন্টার এবং পরিবেশ সংসদ যৌথভাবে এই পথসভার আয়োজন করে।
আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক শেখ রাশেদুজ্জামান।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী, এস্টেট ম্যানেজারসহ বিভিন্ন হল, বিভাগ ও ইনস্টিটিউটের পরিচ্ছন্নতাকর্মী ও মালী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পরিবেশ দূষণ একটি জাতীয় সমস্যা। বায়ু দূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান শীর্ষে। শীতকালে এই শহরে বায়ু দূষণের মাত্রা অনেক বেড়ে যায়। এসময় গাছের ঝরা পাতা ও ময়লা আবর্জনা পুড়িয়ে বিনষ্ট করার চেষ্টা করা হয়। শুকনো পাতা ও ময়লা পোড়ানোর কারণে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়। গাছ ও মানবদেহে এর ক্ষতিকর প্রভাব পড়ে।
তিনি বলেন, পরিবেশ দূষণ রোধে এ ধরনের কার্যক্রম থেকে সকলকে বিরত থাকতে হবে এবং সচেতনতা সৃষ্টিতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এই পথসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?