ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ভোট হবে দিনের বেলায়: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। তিনি বলেন, “রাত নয়, এবারের ভোট হবে দিনের বেলায় সবাই ভোট দিতে পারবে। নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পুরোনো ঠিকানায় ফিরে যাব।”
তিনি আরও বলেন, “সবার সহযোগিতা দরকার। সুযোগ সব সময় আসে না — একবার সুযোগ আসতে ৫৪ বছর লেগেছে, আবার কখন আসবে জানি না। তাই ঐক্যবদ্ধ হয়েই এগিয়ে যেতে হবে। ঐক্যই শক্তি, শক্তিই শান্তি।”
বুধবার সকাল বেলায় রাজধানীর বকশিবাজারে, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
খালিদ হোসেন বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পরে সুযোগ এসেছে — এই সুযোগ কখনো হস্তান্তর করা যাবে না।”
তিনি মাদ্রাসা শিক্ষা ও আধুনিক শিক্ষা সম্পর্কে বলেন, “মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত। আধুনিকতার সঙ্গে সঙ্গে কোরআন, হাদিস ও ফিকাহের ভিত্তি থাকতে হবে। মাদ্রাসার ঐতিহ্য রক্ষা করা জরুরি — আলিয়া পদ্ধতির মাদ্রাসা অনেক যোগ্য মানুষ তৈরি করেছে।”
তিনি আরও বলেন, “দেশ পরিচালনায় ও সামাজিক গঠনশিল্পে আলিয়া মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরত্বপূর্ণ। ছাত্র রাজনীতির নামে যেসব দুর্বৃত্ত কার্যকলাপ হয়, তা বন্ধ করতে হবে।”
ঐক্যের ওপর জোর দিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, “আমাদের আল্লাহ এক, কোরআন এক, কেবলাও এক — এই মিল আমাদের নেবে এক প্ল্যাটফর্মে।”
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার বলেন, “ঢাকা আলিয়া মাদ্রাসা সারা দেশে শিক্ষাজগতে, সাংবাদিকতায় ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ইতিহাসের পেজে কখনো মাদ্রাসায় জঙ্গি নাটক এবং শাপলা চত্বরে গণহত্যার ঘটনা ঘটেছে।”তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ধর্ম শিক্ষা শিক্ষালব্ধির পাশাপাশি বিজ্ঞান শেখায় আরও মনোযোগ দিতে হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা