ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
দুর্গাপূজায় সতর্কতার আহ্বান বিএনপির
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।
বাণীতে মির্জা ফখরুল বলেন, “মধ্যযুগীয় কাল থেকে বর্তমান সময় পর্যন্ত দুর্গাপূজা একটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে পালিত হয়ে আসছে, একইসঙ্গে এটি ধর্মীয় উপাসনার মূল সুরটিও বজায় রেখেছে। ধর্মীয় উৎসব কখনোই কেবল এক সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না তা সকল মানুষের মধ্যে মিলনের বোধ জাগ্রত করে।”
তিনি আরও বলেন, “আমি এবারের দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি। যাতে কোনো অপশক্তি দুর্গাপূজার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
বিএনপি মহাসচিব বলেন, “শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। এ উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সব ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং নিরবচ্ছিন্ন শান্তি, সুখ ও কল্যাণের প্রার্থনা করি।”
দেবী দুর্গাকে ‘শক্তি ও সাহসের মূর্ত প্রতীক’ আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, “বাংলা ভাষাভাষী হিন্দু জনগোষ্ঠীর জীবনে দুর্গাপূজা একটি গৌরবময় ঐতিহ্য। এটি শুধুই ধর্মীয় নয়, বরং উৎসবটি সমাজজীবনের গভীরে প্রোথিত এক আলোকময় সংস্কৃতির প্রতীক। পৃথিবীর যেকোনো উৎসবের মতোই এটি শুভেচ্ছা, আনন্দ এবং মানবিক মিলনের বার্তা বহন করে।”
তিনি আরও বলেন, “উৎসবের প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশের মৃত্তিকা থেকে উৎসারিত যে ইতিহাস ও ঐতিহ্য, তা ধর্মীয় স্বাধীনতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে। দুর্গাপূজার মূল বার্তা—অশুভের বিরুদ্ধে শুভের জয়।”
বিএনপি মহাসচিব বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আমরা সবাই বাংলাদেশি—এটিই আমাদের গর্ব, আমাদের একমাত্র পরিচয়।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা