ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রতীক নিয়ে এনসিপির ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, শাপলা প্রতীক বরাদ্দে আইনি কোনো বাধা না থাকলেও নির্বাচন কমিশন (ইসি) উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের জন্য ‘হাস্যকর’ প্রতীক বরাদ্দের চেষ্টা করছে।
দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি বলেন, “ইসির কাছ থেকে আমরা নিবন্ধন সংক্রান্ত চিঠি পেয়েছি। সেখানে আমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ, থালাবাটির মতো প্রতীক যেগুলো অত্যন্ত হাস্যকর। ইসি আমাদের সঙ্গে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে।”
নাসীরুদ্দীন আরও বলেন, “আমরা আগেই জানিয়েছিলাম যে, শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনি বাধা নেই। ইসির কারো চাপে থাকারও কথা নয়। অথচ, জাতীয় প্রতীকের উপাদান ব্যবহার করে অন্য অনেক দল প্রতীক পেলেও আমাদের ক্ষেত্রে শুধু আপত্তি তোলা হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, “গণ-অভ্যুত্থানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি করেছিলাম। কিন্তু বর্তমান কমিশন এখন একদলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। তাদের কর্মকাণ্ড সংবিধানকেই প্রশ্নবিদ্ধ করছে।”
একই সঙ্গে তিনি আরও বলেন, “এখন প্রশ্ন উঠতে পারে, প্রতীক না পেলে আমরা কী করব? জনগণকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে আন্দোলন চালিয়ে যাব।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, “‘জাতীয় লীগ’ নামে একটি নতুন দল নিবন্ধন পেতে যাচ্ছে। অথচ তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম মিছিল, সভা বা সেমিনার দেখা যায়নি। এতে করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমাদের সন্দেহ আরও বেড়েছে।”
এ সময় তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় যে সব রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে, তাদের নিবন্ধন পুনর্বিবেচনা করে বাতিল করা উচিত।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি