ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
রাজনৈতিক দুষ্টচক্রের দখলে শিক্ষাপ্রতিষ্ঠান: উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বর্তমানে রাজনৈতিক দুষ্টচক্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই এসব দুষ্টচক্রের প্রভাব কমাতে নতুন নীতিমালা ও নিয়মাবলী প্রণয়ন করছে। এই পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিক স্বার্থপর গোষ্ঠীর পরিবর্তে সমাজসেবী ও শিক্ষানুরাগীরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে আবার নিঃস্বার্থভাবে অবদান রাখতে পারবেন।
বুধবার দুপুরে ঢাকা আলিয়া মাদরাসার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের মহৎ ও ধনী ব্যক্তিদের বড় রকমের ভূমিকা ছিল। এলাকাবাসী সকলে মিলেও স্কুলের উন্নয়নে অনেক কাজ করতেন। পরবর্তীকালে রাজনীতির যে দুষ্টচক্র, তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দখলে নিয়ে নিয়েছে। এ দখলের কারণে যারা সমাজসেবার কাজ করেন; শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে নিজ উদ্যোগে কাজ করতেন; তারা নিরুৎসাহিত হয়েছেন। শিক্ষার উন্নয়নকাজ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। তারা আর এগুলোতে জড়িয়ে ঝামেলায় পড়তে চান না। ফলে সব দায়ভার শুধু সরকারের কাঁধে পড়েছে।
অ্যালামনাইরাও নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলার পরিস্থিতিতে পড়েন উল্লেখ করে অধ্যাপক সিআর আবরার বলেন, একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করে যারা চলে যান, তারা বিভিন্ন ভালো জায়গায় চাকরি করেন; কিংবা নিজ নিজ ক্ষেত্রে সফল; তারাও কিন্তু অ্যালামনাই হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতেন। কিন্তু ওই যে রাজনৈতিক দুষ্টচক্রের দখলের কারণে তারাও নিজেদের গুটিয়ে নিয়েছেন। কারণ শিক্ষাপ্রতিষ্ঠানে বড় রকমের নিয়ন্ত্রণ চলে গেছে রাজনীতির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের হাতে। তারাই শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজের ব্যক্তিগত সম্পদ হিসেবে কুক্ষিগত করে ফেলেছেন।
সেজন্য আমরা কিছু নতুন নীতিমালা-নিয়ম করছি, যাতে প্রকৃত সমাজসেবী ও শিক্ষানুরাগীরা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে আবারও এগিয়ে আসার সুযোগ পান এবং ভূমিকা রাখতে পারেন।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা