ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বিমানবন্দরে পাচারকালে ৯২৫ কচ্ছপ জব্দ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাচারকৃত কচ্ছপ জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে বহির্গমন টার্মিনাল এলাকা থেকে ৯২৫টি কচ্ছপ উদ্ধার করা হয়, যেগুলো মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সূত্র জানায়, মালয়েশিয়াগামী যাত্রী মোহাম্মদ শওকত আলী ভূঁইয়ার লাগেজ স্ক্যানের সময় কচ্ছপ সদৃশ বস্তু ধরা পড়ে। কর্তৃপক্ষ তাকে ডাকার সঙ্গে সঙ্গেই তিনি পালিয়ে যান। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ বন বিভাগকে খবর দেয়।
যৌথ অভিযানে দুটি লাগেজ থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। একটি সবুজ রঙের লাগেজ থেকে ১৪৫টি স্টার টরটয়েজ এবং একটি নীল রঙের লাগেজ থেকে ৭৮০টি কড়িকাইট্টা প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এদের মোট ওজন প্রায় ৫৮ কেজি। বর্তমানে কচ্ছপগুলো বন বিভাগের হেফাজতে রয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বলেন, পাচারকৃত প্রাণীগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত পাচারকারীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বন অধিদপ্তরের কর্মকর্তা জোহরা মিলা জানান, দুই–তিন দশক আগেও দেশের নদী-খাল-বিলে কচ্ছপ প্রচুর পরিমাণে দেখা যেত। তবে বাসস্থান ধ্বংস ও নির্বিচার শিকারের কারণে এখন এগুলো মারাত্মকভাবে হুমকির মুখে। তিনি আরও বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী কচ্ছপ শিকার বা পাচার শাস্তিযোগ্য অপরাধ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট