ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দুর্গাপূজায় এবার কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় এবার কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, এবারের পূজাকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন শোভাযাত্রা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে শেষ হবে এবং এজন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পিপিএমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)