ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
১৩৮০ গ্রাম গানপাউডারসহ রাজনৈতিক কর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৩৮০ গ্রাম গান পাউডারসহ মো. খাইরুল ইসলাম (৪৫) নামে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এক কর্মীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ডিবি তেজগাঁও বিভাগের বরাত দিয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত খাইরুল এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও কিছু নেতাকর্মী সম্প্রতি রাজধানীর শ্যামলী এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
ডিবি বর্তমানে উদ্ধারকৃত গান পাউডারের উৎস অনুসন্ধান করছে এবং এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি