ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নিবন্ধিত হলো নতুন দুই দল : এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শর্ত পূরণের ভিত্তিতে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) ও ‘বাংলাদেশ জাতীয় লীগ’ নামের দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন এই দুই রাজনৈতিক দলকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন প্রদান করা হয়। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দুটি দলের বিষয়ে শীঘ্রই গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
এছাড়া, আরও ১২টি দলের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করা হবে এবং ৭টি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে।
আখতার আহমেদ বলেন, এবছরে নির্বাচন কমিশনে ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হয়।
এই প্রক্রিয়ার পর দুটি দলকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ এই দুই দলের জন্য নির্বাচনী প্রতীক প্রদানের ব্যবস্থা করা হবে। তবে নিবন্ধনের চূড়ান্ত বিজ্ঞপ্তি পরে প্রকাশিত হবে।।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি