ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
একাদশে কোটায় ভর্তি হলেন ৬০ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তি হয়েছে মোট ৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রতিবন্ধী কোটায় সুযোগ পেয়েছেন ৫৪ জন, সাংস্কৃতিক কোটায় নির্বাচিত দুইজন এবং প্রবাসী কোটায় চারজন শিক্ষার্থী।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কলেজগুলোকে এই তালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আগামী ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। বোর্ড জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী কোটার শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ