ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
“আ.লীগের পুনর্বাসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার”
নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চাইলে তিনি আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারবেন। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের উপর অভিযোগ করেন, তারা ১৪ মাস ধরে দলের পুনর্বাসনে কার্যক্রম চালাচ্ছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ বলেন, ‘আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন।’
তিনি আরও লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করেছেন। এখন দল পুনর্গঠনের দায়িত্ব নিক। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাভ কী?’
রাশেদ খানের পোস্টে একটি পত্রিকার ফটোকার্ডও যুক্ত ছিল, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের বরাত দেওয়া হয়েছে। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে এর রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত আছে। তিনি উল্লেখ করেছেন, যেকোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।
প্রধান উপদেষ্টার এই বক্তব্য প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা