ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
এশিয়া কাপ ২০২৫
বেশি নির্ভুল সিদ্ধান্ত বাংলাদেশি আম্পায়ারদের, কে সেরা?
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে বাংলাদেশের ২ আম্পায়ার এবার ছিলেন মাঠের খেলা নিয়ন্ত্রণে। মাসুদুর রহমান মুকুলের সঙ্গী হয়েছিলেন গাজী সোহেল। প্রেশার মোমেন্ট সামলে দুজনই কুড়িয়েছেন প্রশংসা। তবে সঠিক সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে সোহেলের চেয়ে মুকুল ছিলেন এগিয়ে। ডিআরএসের আশ্রয় নেওয়া সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে গোটা এশিয়া কাপে সবচেয়ে বেশি সংখ্যক নির্ভুল সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল।
মুকুলের ১০টি সিদ্ধান্তের বিপরীতে ক্রিকেটাররা ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসের আশ্রয় নিয়েছেন। এর মধ্যে মাত্র ৩টি সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, ৭টি সিদ্ধান্ত ছিল একুরেট। সেক্ষেত্রে মুকুলের সাফল্যের হার ৭০ শতাংশ। আফগানিস্তানি আম্পায়ার ইজাতউল্লাহ সাফির সাফল্যও ঠিক মুকুলের মতো। তারও ১০টি সিদ্ধান্ত ডিআরএসে রিভিউয়ের পর ৩টি পরিবর্তন হয়েছে, অপরিবর্তিত রয়েছে ৭টি। যথারীতি সাফল্যের হার ৭০ শতাংশ।
ডিআরএসে ৬টি নির্ভুল সিদ্ধান্ত এসেছে আরেক আফগান আম্পায়ার আহমেদ শাহ পাকতিনের। রিভিউয়ে যাওয়া তার ৮ সিদ্ধান্তের দুটি পরিবর্তন হয়েছে, ৬টি ছিল একুরেট। একুরেসির হার ৭৫ শতাংশ। পাকিস্তানের ফয়সাল আফ্রিদির ৮ সিদ্ধান্তের ৪টি পরিবর্তন হয়েছে, ৪টি পরিবর্তন হয়নি। এক্ষেত্রে তার সাফল্যের হার ৫০ শতাংশ।
শ্রীলঙ্কার রবীন্দ্র উইমালাসিরি ও রুচিরা পালিয়াগুরুগে দুজনেরই ৭টি করে সিদ্ধান্তের তিনটি করে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, অপরিবর্তিত ৪টি করে। একুরেসি হার ৫৭ শতাংশ। পাকিস্তানের আসিফ ইয়াকুবের ৬টি সিদ্ধান্তের মধ্যে একটি বদলেছে, ৫টি অপরিবর্তিত, ৮৩ শতাংশ ক্ষেত্রেই ছিলেন নির্ভুল। বাংলাদেশের গাজী সোহেলের ৫ সিদ্ধান্ত গেছে ডিআরএসে, তার মধ্যে মাত্র একটি পরিবর্তন হয়েছে। অপরিবর্তিত ছিল ৪টি, অর্থাৎ ৮০ শতাংশ সিদ্ধান্তই ছিল নির্ভুল। ভারতের বিরেন্দর শর্মা ও রোহান পণ্ডিতের যথাক্রমে চারটি ও তিনটি করে সিদ্ধান্ত ডিসিশন রিভিউ সিস্টেমে পুনর্বিবেচনার জন্য পাঠানো হলেও দুজনের কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।
সাম্প্রতিক সময়ে আম্পায়ারিংয়ে আলাদাভাবে নজর কেড়েছে বাংলাদেশ। আইসিসি এলিট প্যানেলেও আছেন এক বাংলাদেশি- শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এমনকি নারী আম্পায়ার সাথিরা জাকির জেসির উত্থানও চোখে পড়ার মতো। যিনি দায়িত্ব পালন করবেন আজ থেকে শুরু হতে যাওয়া আইসিসি প্রমীলা ওয়ানডে বিশ্বকাপে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন ঘটেছে সোনার দামে
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- ঢাবির সাবেক শিক্ষার্থীকে বেঁধে রাখা নিয়ে যা জানা গেল