ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ক্যাশ ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ঘোষিত ডিভিডেন্ড ইতিমধ্যে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের কাছে প্রেরণ করেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৪ সালের সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করেছিল। যা পরবর্তীতে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন করা হয়। সেই ডিভিডেন্ড কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে।
কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির মুনাফা সামান্য বেড়েছে। এই ছয় মাসে সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৬৭ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির নগদ অর্থপ্রবাহ বা ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬ পয়সায়, যা আগের বছর একই সময়ে ছিল ১৫ পয়সা। এই সময়ে ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ২১ পয়সায়, যা আগের বছরের ৩০ জুন তারিখে ছিল ১৪ টাকা ৬১ পয়সা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার