ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। তবে দেশের নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে বিদেশি ও স্থানীয় সূত্র থেকে ষড়যন্ত্রের চেষ্টা চলছে, এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, “দেশে ভোট প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো সুপরিকল্পিত উদ্যোগ আমরা পর্যবেক্ষণ করছি। যারা কোটি কোটি ডলার বিদেশে নিয়ে গেছেন এবং দেশের বাইরে অবস্থান করছেন, তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন।”
তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচার, তাদের অনুসারী এবং আন্তর্জাতিক সহযোগীরা মিলে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করছি।”
শফিকুল আলম জানান, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা খবর ও প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতিমধ্যেই আন্তর্জাতিক নেতাদের বিষয়টি জানাচ্ছেন।
প্রেস সচিব জোর দিয়ে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা