ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: কাতারে ইসরায়েলি বিমান অভিযানে প্রাণহানি ঘটার পর সরাসরি ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির কাছে তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের হামলা আর হবে না বলে প্রতিশ্রুতি দেন। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে টেলিফোনে কাতারের প্রধানমন্ত্রী আল থানির সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। সে সময় হামাসকে লক্ষ্য করে পরিচালিত ওই বিমান অভিযানে কাতারি নিরাপত্তাকর্মীর নিহত হওয়ার ঘটনায় তিনি গভীর শোক জানান। একই সঙ্গে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অনুতপ্ত হওয়ার কথাও স্বীকার করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি ইসরায়েলি প্রধানমন্ত্রীর এ পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। তিনি জানান, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার জন্য কাতার সবসময় গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আল থানি ও নেতানিয়াহুর ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে বিমান অভিযান চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন হামাসের শীর্ষ নেতারা। এ হামলায় ৬ জন নিহত হন, যার মধ্যে একজন ছিলেন কাতারি নিরাপত্তারক্ষী। তবে হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া বা অন্য কোনো জ্যেষ্ঠ নেতা আহত হননি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর